দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার আগে অংশগ্রহণকারীদের নিয়ে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন রুমে একটি ছবি তোলা হয়।
আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।
অন্যদিকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার।
আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কো রুবিও বলেন, এই আলোচনা একটি ‘ঐতিহাসিক সুযোগ’।
তিনি বলেন, এটি শুধু যুদ্ধবিরতির বিষয় নয়; বরং হিজবুল্লাহর প্রভাবের অবসান ঘটিয়ে স্থায়ী সমাধানের দিকে এগোনোর একটি উদ্যোগ।
রুবিও আরও জানান, তারা বহু দশকের জটিলতার মধ্য দিয়ে কাজ করছেন, যা ছয় ঘণ্টার আলোচনায় সমাধান হবে না। তবে লক্ষ্য হলো একটি দীর্ঘস্থায়ী শান্তির কাঠামো তৈরি করা।
সূত্র: বিবিসি
/অ